শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » ব্যাপক খোলামেলা রূপে
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » ব্যাপক খোলামেলা রূপে
২১৪৫ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যাপক খোলামেলা রূপে

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি থ্রী’ ছবির ট্রেলার। আহমেদ খান পরিচালিত এ ছবিতে এ নায়িকাকে দেখা যাবে টাইগারশ্রফের বিপরীতে। ট্রেলারটি এরইমধ্যে দর্শক মাতাচ্ছে। ধুন্ধুমার অ্যাকশন ঘরানার এ ছবিটি চলতি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে বলেও ধারণা করা হচ্ছে।শুধু তাই নয়, এ ছবিতে ব্যাতিক্রমী এক শ্রদ্ধাকে পাওয়া গেছে। অ্যাকশন দৃশ্যে যেমন তিনি অভিনয় করেছেন, তেমনি ব্যাপক খোলামেলা রূপেও দেখা মিলবে তার। বিশেষ করে টাইগারশ্রফের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। একটি চুম্বনের দৃশ্যেও তারা অভিনয় করেছেন।

সব মিলিয়ে এ ছবিটি নিজের ক্যারিয়ারে নতুন মোড় নিয়ে আসবে বলেও মনে করেন শ্রদ্ধা। এরইমধ্যে এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটিকে নিজের ক্যারিয়ারের সেরা অ্যাকশন ছবি হিসেবেও অভিহিত করেন তিনি। শ্রদ্ধা বলেন, এটি গল্প নির্ভর একটি অ্যাকশন ছবি। এ ধরনের ছবি বলিউডে কম হয়েছে।

ছবির জন্য ফাইট শিখতে হয়েছে আমাকে। আর টাইগারের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিলো। ওর সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে রয়েছে আমার। তবে টাইগারের সঙ্গে এমন দৃশ্যে বেশ সাবলীল ছিলাম আমি। পরিচালক এক টেকেই নিয়েছেন চুম্বনের দৃশ্যও। সব মিলিয়ে অ্যাকশনের সঙ্গে সঙ্গে সুপারহট ও দুষ্টু মিষ্টি শ্রদ্ধাকেই এখানে খুঁজে পাবেন দর্শক।



আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু