শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » এই সহিংসতার জন্য ইসরাইল অবশ্যই শাস্তি পাবে: মাহাথির
এই সহিংসতার জন্য ইসরাইল অবশ্যই শাস্তি পাবে: মাহাথির
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, শতাব্দির সেরা চুক্তি দিয়ে জেরুজালেমে ইসরাইলি দখলদারিত্ব বৈধ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পেটালিং জায়া শহরে আল-কুদস নিয়ে তৃতীয় পার্লামেন্টারি সম্মেলনের উদ্বোধনীতে তিনি বলেন, এই শান্তি পরিকল্পনায় কেবল ইসরাইলি দখলদারিত্বকেই বৈধতা দেবে এবং নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারের বিষয়টি উপেক্ষিত থাকবে।
এই চুক্তি করার সময় ফিলিস্তিনিদের সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে মাহাথির বলেন, এতে কেবল ইসরাইলি বাহিনীর দখলদারিত্বেরই সহায়ক হবে।
বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি নিপীড়নের নথি রয়েছে ইউনিসেফের কাছে। এই সহিংসতার জন্য ইসরাইল অবশ্যই শাস্তি পাবে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি ফিলিস্তিনিদের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন মাহাথির। এছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি।
মাহাথির বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা, গণহত্যা ও ভীতিপ্রদর্শনকে জয় করতে পারে এরকম কনফারেন্স।
এতে বিভিন্ন দেশ থেকে পাঁচ শতাধিক নেতা জড়ো হয়েছেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন সাইয়েদ ইব্রাহীম সাইয়েদ নুহ।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 