শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
BBC24 News
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ‘তেল নির্ভরতা ছাড়াই অর্থনীতি সচল রাখতে সক্ষম- ইরান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ‘তেল নির্ভরতা ছাড়াই অর্থনীতি সচল রাখতে সক্ষম- ইরান
১৪৪১ বার পঠিত
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘তেল নির্ভরতা ছাড়াই অর্থনীতি সচল রাখতে সক্ষম- ইরান

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ইরান এখন জ্বালানি তেল ছাড়াই তাদের অর্থনীতি সচল রাখার মতো সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।ইরানের ওপর অব্যাহত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে গিয়ে নিজ দেশের অর্থনীতির বর্তমান গতিপথের কথা উল্লেখ করেন তিনি।

খামেনি বলেন, ‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা একটি ‘অপরাধমূলক কর্মকাণ্ড’। ইরান তেল রফতানিনির্ভর অর্থনীতি থেকে সরে এসেছে অনেক আগেই। এখন নতুন সম্ভাবনা তৈরির পথে হাঁটছে ইরান।’

শনিবার দেশটির বিমানবাহিনীর কমান্ডার ও সদস্যদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্মেলনটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরএনএতে সরাসরি সম্প্রচারিত হয়।

সম্মেলনে ইরানের বর্তমান অর্থনীতির কাঠামোর বিষয়ে মার্কিন শাসকগোষ্ঠী কেউ কেউ উপলব্ধি করতে পেরেছেন বলে জানান খামেনি।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘কিছু কিছু বুদ্ধিমান মার্কিন কর্মকর্তা এটি অনুধাবন করেছেন যে, ইরান এখন জ্বালানি তেল ছাড়াই তাদের অর্থনীতি সচল রাখার মতো সক্ষমতা অর্জন করেছে। তাই তারা বুদ্ধি এঁটেছেন যে, ইরানকে তেল নির্ভরতা থেকে কোনোভাবেই সরিয়ে আনা যাবে না। এমনটি হলে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব থেকে মার্কিনিরা তাদের আগ্রাসনের ক্ষমতা হারিয়ে ফেলবে।’

তিনি বলেন, ‘কোনো দেশের সঙ্গে যুদ্ধ জড়ানোর ইচ্ছে ইরানের নেই। তেহরান কোনো দেশকে হুমকিও দেয়নি, বিশ্বে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতেও ইচ্ছুক নয় ইরান। বিভিন্ন ইস্যুতে ইরান সবসময় নিজ দেশের নিরাপত্তা বিষয়টিকে প্রাধান্য দিয়েছে।’

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে খামেনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের অপরাধমূলক তৎপরতার অংশ। তাদের এই অন্যায় নিষেধাজ্ঞা মোকাবেলা করে জ্বালানি তেলের ওপর নির্ভরতা থেকে দেশকে মুক্তি দেয়াসহ বেশিরভাগ সমস্যার সমাধান করা সম্ভব।’



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’