শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতসহ ৭ দফা দাবি
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতসহ ৭ দফা দাবি
৮৬৮ বার পঠিত
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতসহ ৭ দফা দাবি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আশু বিচার নিশ্চিত করতে সাত দফা দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।এসব দাবিতে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্মারকলিপি দিয়েছেন ডিইউজে নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকার সিটি করপোরেশনের নির্বাচনের দিন এবং আগে ও পরে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। একই সময়ে পুলিশ সদস্যদের কেউ কেউ পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করেছেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আশু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

দাবিগুলো হলো- নির্বাচনের দিন ও আগে-পরে যে সাংবাদিকরা হামলা ও হয়রানি-নির্যাতনের শিকার হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি; রাষ্ট্রকে দায়িত্বপালনের সময় আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দায়িত্ব গ্রহণ; পেশাগত দায়িত্বপালনের সময় যেসব সাংবাদিক মামলার শিকার হয়েছেন অবিলম্বে তাদের মামলা বিনাশর্তে প্রত্যাহার করতে হবে।

সাংবাদিকদের পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধ করতে পুলিশ সদস্যদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনে পুলিশ ও সাংবাদিক নেতৃত্বের সমন্বয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করে ডিইউজে।

এছাড়াও অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বিগত সময়ে সাংবাদিক হত্যাকারীদের বিচার অবিলম্বে শেষ করা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, নির্বাহী সদস্য জাহিদা পারভেজ ছন্দাসহ নেতারা এসময় উপস্থিত ছিলেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না