শিরোনাম:
●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
BBC24 News
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » কেউ আমাকে আই লাভ ইউ বলে নাই কোনোদিন: পরীমনি
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » কেউ আমাকে আই লাভ ইউ বলে নাই কোনোদিন: পরীমনি
২৭৭৩ বার পঠিত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেউ আমাকে আই লাভ ইউ বলে নাই কোনোদিন: পরীমনি

---বিবিসি২৪নিউজ, ডেস্ক:নতুন ছবির শুটিং শুরু করছেন পরীমনি। মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ছবি বিশ্বসুন্দরী। একটি ওয়েব সিরিজের কাজ শেষের পথে। কেমন যাচ্ছে বর্তমান ব্যস্ততা? পরীমনি জানালেন অকপটে।পাফ ড্যাডি’ কেমন হলো?একটা রহস্যময় চরিত্র। আমার ভালো লেগেছে। কাজটি করে আমি সাহসী হয়েছি। এটা পর্দার সাহস না। কাজটা করে আমি ইতিবাচক শক্তি পেয়েছি।

একটু বুঝিয়ে বলবেন?
মেয়েটার চরিত্রটি খুবই রহস্যময়। একজন নবাগত নায়িকা, যার ছবি ফ্লপ হয়। দুটি ছবি এমন হওয়ার পর ওর খুব মন খারাপ হয়। এরপরও হাল ছাড়ে না। মেয়েটা একটা সম্পর্কে জড়ায়। তবে এটি প্রেমিক-প্রেমিকার সম্পর্ক নয়। বাকিটা বলব না। দর্শক দেখে বুঝবে।একই কাজে দুজন পরিচালক পেলেন
ছন্দপতন হয়নি। মাঝে বিশ্বসুন্দরীর কাজ করলাম। ভাবলাম, কনটিনিউ করতে পারব কি না। শেষ পর্যন্ত একটু সময় নিলাম। নিজেকে তৈরি করে কাজ শুরু করেছি। এটা নতুন নয়। ‘রক্ত’ সিনেমার শুটিংয়েও এমন হয়েছিল। পরিচালক কে, তা নিয়ে মাথা ঘামাই না। গল্পের মধ্যে থাকার চেষ্টা করি।

নতুন ছবির শুটিং শুরু করছেন পরীমনি। ছবি: ফেসবুক থেকেনতুন ছবির শুটিং শুরু করছেন পরীমনি।

আপনি নাকি শুটিং সেটে দেরি করে আসেন?
কোনো শুটিংয়ে যদি সঠিক পরিকল্পনা না থাকে, তার দায় তো আমার নয়। সাংবাদিক ছাড়া এ প্রশ্ন কেউ আমাকে করেননি। আমার ক্যারিয়ারে ছবির কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এমন ইতিহাস নেই। ১০টার সময় শুটিং থাকলে ৫টায় যাব, এটা তো মগের মুল্লুক নয়। অনেকে আধা ঘণ্টা আগে যায়, আমি হয়তো সে সময়টায় যেতে পারি না। আমার জন্য ক্যামেরা ১০ মিনিট বসে থাকেনি। তবে আমি এক ঘণ্টা আগে স্পটে গিয়ে বসে থাকার মানুষ নয়। পরিচালক আমাকে শুটিং সেটে ডেকে নিয়ে সারা দিন বসিয়ে রাখেন। এসব নিয়ে তো কিছু বলিনি কখনো।

আপনাদের সম্পর্ক …
আমার যে সম্পর্ক ছিল, এটাই ভুলে গেছি। আবার প্রেম করতে হবে, এত কাজ করলে হবে না।

পুরোনো সম্পর্কে নাকি নতুন কোনো…
দেখি ভেবে। প্রেম একটা আছে…আমার বাড়িতে এখন এতগুলো চলচ্চিত্রের স্ক্রিপ্ট, মনে হয় সামনে আমার পরীক্ষা। এত মোটা মোটা স্ক্রিপ্ট। হাঁটি। খাই। পড়ি। এখন এসবের সঙ্গেই আমার প্রেম।

বাগদান সারলেন, বিয়ের কোনো খবর নেই। বিয়ে নিয়ে কোনো ভীতি আছে?
আমি মনে হয় বিয়ের জন্য ফিট নই। কারণ, আমি হচ্ছি ক্রেজি লাভার। আমার ভালোবাসা কেউ সহ্য করতে পারে না। আমি বেশি ‘সলিড’, তাই কেউ হজম করতে পারে না।

সারপ্রাইজিং প্রেম কোনটা ছিল?

সত্যি কথা বলতে, আজ পর্যন্ত কেউ আমাকে প্রথমে আই লাভ ইউ বলেনি। আমি বলেছি। সবাই আই লাভ ইউ টু বলেছে। বোঝেন কপাল আমার। হয়তো আমি বুঝতাম, ছেলেটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু বলছে না। ধরে নিয়ে বলে দিলাম আই লাভ ইউ। এরপর আই লাভ ইউ টু শুনেছি।

আপনার কাছে প্রেম-ভালোবাসার মানে কী?
প্রেম একটা ছায়া। আপনি যখন গরমের মধ্যে থাকবেন, তখন ছায়া খুঁজবেন—সেটাই ভালোবাসা।

শোনা যায় আপনার মধ্যে উদ্ভট স্বভাব কাজ করে। কী সেটা?
বাসার মধ্যে লুঙ্গি পরে ঘুরি। আমার মধ্যে আজব আজব কিছু ঘোরে। লুঙ্গি পরে ঘুরতে মজাই লাগে। কক্সবাজার গেলে লুঙ্গি কিনে নিয়ে আসি। মানুষের কিছু পাগলামি থাকে, এটা আমার একটা পাগলামি।



আর্কাইভ

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ