শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইসলামের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইসলামের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : প্রধানমন্ত্রী
১০৭৭ বার পঠিত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,আশরাফ আলী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইসলাম ধর্মের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে বিশ্বের কাছে পবিত্র এই ধর্মটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। যারা সত্যিকারের ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা কখনো দ্বন্দ্বে জড়াতে পারেন না। সকলকে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ দিতে হবে।’স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘অন্য ধর্মাবলম্বীরা যেন আঘাত না পায়- সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারো ধর্মে আঘাত দিয়ে কথা বলা, অন্য ধর্মাবলম্বীদের ধর্মবিশ্বাসে আঘাত করা যাবে না। যার ধর্ম সেই পালন করবে। সেই বিশ্বাস যদি থাকে তাহলে এ দ্বন্দ্ব আর থাকে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কে ভাল কে খারাপ, কে প্রকৃত ইসলামে বিশ্বাসী কে বিশ্বাসী নয়, কে সঠিভাবে ধর্ম পালন করে- কে করে না, কে বেহেশতে যাবে কে যাবে না- তার বিচার তো আল্লাহই করবেন? তার বান্দারা কেন এই বিচার করবেন? কে ভাল মুসলমান, কে মুসলমান নয়- তার বিচার করার ভার আল্লাহ তো কারো হাতে দেননি।’



আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু