বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » খালেদার ‘মুক্তি’ নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী
খালেদার ‘মুক্তি’ নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:দুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবারও জোরালো আলোচনার বিষয় হয়ে উঠেছে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার প্যারোলে মুক্তির প্রসঙ্গটি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তিতে রাজি তার পরিবার। তবে বিএনপি নেতারা বলছেন তারা এ বিষয়ে কিছু জানেন না। খালেদা জিয়ার পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলে সরকার কী করবে সেটিও বেশ আলোচিত হচ্ছে।এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি– খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চাওয়া হচ্ছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, এ বিষয়ে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হলেও তিনি কিছু বলেননি।
আজ বাংলাদেশ বেতার ভবনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকি নেই জানিয়ে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিএনপি। এখন তার শারীরিক যে অবস্থা, এগুলো পুরনো স্বাস্থ্যগত সমস্যা।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে না রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া বছরের পর বছর তার পছন্দের গৃহপরিচারিকাকে তার সঙ্গে রাখা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 