শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বিবিসি২৪নিউজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় একদিনেই ৪ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।গাজীপুর ন্যাশনাল পার্কের সামনে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই জন প্রাণ হারান। এদিকে গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক ও এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মাওনা হাইওয়ে থানার ওসি জানায়, শনিবার সকালে ওই যুবক শ্রীপুর উপজেলার গিলাবেড়াইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এছাড়া আজ সকাল সোয়া ১০টার দিকে একই মহাসড়কের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ মারা গেছেন।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
বাংলাদেশে ১৪ ভারতীয়কে ঠেলে পাঠাল বিএসএফ
শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, তেঁতুলিয়া তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রিতে
দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে গোলাগুলি
খাগড়াছড়িতে নিহত ৩, গুইমারায় থমথমে পরিস্থিতি
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক 