শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » কর্মসূচির আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
কর্মসূচির আগেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুরুর আগেই রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলটির।জানা গেছে, সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে অবস্থান নেন। সেখানে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করেন তারা। কার্যালয়ের ভেতর রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অফিস কর্মীরা।
বেলা পৌনে ১১টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুসহ ৪০/৫০ জন নেতাকর্মীকে প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়। নেতাকর্মীরা কার্যালয়ের ভেতর ঢুকতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীদের অনেকে অভিযোগ করেছেন, তাদের কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য তাঁদেরকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।
আর পুলিশ বলছে, বিক্ষোভ মিছিলের কোনো পূর্ব অনুমতি নেয়নি বিএনপি। কর্মসূচিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 