শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » বাগেরহাট-৪ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন মিলন
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » বাগেরহাট-৪ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন মিলন
১৭৬১ বার পঠিত
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাট-৪ আসনে আ’লীগের মনোনয়ন পেলেন মিলন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বাগেরহাট-৪ আসন থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।মিলন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে ১৭ বছর মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ১৫ বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মিলন ১৯৫৩ সালে ২২ জানুয়ারি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এসএম কলেজ থেকে সাফল্যের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

তিনি কলেজজীবন থেকে ছাত্ররাজনীতি শুরু করেন এবং তার রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবন।

আশির দশকের ছাত্র আন্দোলনের ঐতিহ্য ও ধারাবাহিকতা অনুসরণ করে তৎকালীন ছাত্রনেতাদের মধ্যে যে কয়জন আজও রাজনৈতিক ময়দানে সক্রিয় অবদান রাখছেন মিলন তাদের মধ্যে অন্যতম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতি থাকাকালে, ১৯৮৪ কোর্ট মার্শালে মিথ্যা মামলায় এবং ১৯৮৮ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাকে কারাবরণ করতে হয়েছিল।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে তাকে জীবন বীমা কর্পোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ করেন।

২০১৬ ও ২০১৯ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করেছেন, যা মোরেলগঞ্জ-শরণখোলাবাসীর কাছে অনেক বড় প্রাপ্তি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না