রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » জাতীয় দিবসে ইংরেজির সঙ্গে বাংলা তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল
জাতীয় দিবসে ইংরেজির সঙ্গে বাংলা তারিখ ব্যবহারে হাইকোর্টের রুল
বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি:২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ নিতে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।একটি রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে রিট করেন চূয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।
তিনি জানান, জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকে। এ কারণে রিট করা হয়। শুনানির পর আদালত রুল জারি করেছে। রুলে ২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।




বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড 