শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » কাশ্মীর নিয়ে সমালোচনা করায় ব্রিটিশ এমপিকে ঢুকতে দিল না- ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » কাশ্মীর নিয়ে সমালোচনা করায় ব্রিটিশ এমপিকে ঢুকতে দিল না- ভারত
৯৩৬ বার পঠিত
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশ্মীর নিয়ে সমালোচনা করায় ব্রিটিশ এমপিকে ঢুকতে দিল না- ভারত

---বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি:কাশ্মীর নিয়ে সমালোচনা করায় একজন ব্রিটিশ এমপিকে ভিসা থাকা সত্বেও ভারতে ঢুকতে দেওয়া হয়নি।গত বছর ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার পর যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ডেবি আব্রাহামস তার সমালোচনা করেছিলেন। তিনি কাশ্মীর বিষয়ক এটি বিশেষ পার্লামেন্টারি গ্রুপের প্রধান।

ডেবি আব্রাহামস জানিয়েছেন, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ।

অগেই ই-ভিসা নিলেও কেন এই ব্রিটিশ এমপিকে বিমানবন্দরে ভিসা দেয়া হলো না তার কোন কারণ দেখায়নি ইমিগ্রেশন কর্মকর্তারা।

ভারত প্রশাসিত কাশ্মীরের আংশিক স্বায়ত্বশাসন বিলোপের পর ডেবি আব্রাহামস তার সমালোচনা করেছিলেন।

কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত দেশের ভেতর ব্যাপকভাবে স্বাগত জানানো হলেও এটি আন্তর্জাতিকভাবে কিছু বিরোধিতার মুখে পড়ে। বিশেষ করে উদারপন্থী রাজনীতিকরা এর সমালোচনা করেন।

ডেবি আব্রাহামস ইংল্যাণ্ডের ওল্ডহ্যাম ইস্ট এবং স্যাডলওয়ার্থের এমপি। এক ব্যক্তিগত সফরে তিনি ভারতে যাচ্ছিলেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি পৌঁছানোর পর তাকে জানানো হয়, তার ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, “তার সঙ্গে একজন অপরাধীর মতো আচরণ করা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন যে ভারতীয় কর্তৃপক্ষ তার পরিবার এবং বন্ধুদের দেখতে যেতে সুযোগ দেবেন তাকে।

ডেবি আব্রাহামস বলেন, “একজন কর্মকর্তা আমার পাসপোর্টটি নেন এবং তারপর দশ মিনিটের জন্য হাওয়া হয়ে যান। যখন তিনি ফিরে আসলেন, তিনি খুব রুক্ষ ব্যবহার করলেন এবং চিৎকার করে তার সঙ্গে যেতে বললেন।”এর পর নাকি তাকে এটি ঘেরাও করা জায়গায় নিয়ে যাওয়া হয় যেটি আসলে যেসব বিদেশিদের ফেরত পাঠানো হবে তাদের জন্য একটি সেল হিসেবে ব্যবহৃত হয়।

“এরপর একের পর এক অনেক ইমিগ্রেশন কর্মকর্তা আসলেন আমার কাছে। আমি জানার চেষ্টা করছিলাম কেন আমার ভিসা বাতিল করা হয়েছে এবং আমি ‘ভিসা অন অ্যারাইভ্যাল’ পেতে পারি কিনা। কিন্তু তাদের কেউ কিছু জানে বলে মনে হলো না।”"কাজেই এখন আমি বসে আছি কখন আমাকে ফেরত পাঠানো হবে, যদি না ভারত সরকার তাদের মত বদলায়।”

গত বছর ডেবি আব্রাহামস ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে কাশ্মীরের ব্যাপারে তাদের পার্লামেন্টারি গ্রুপের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, এটি জ্ম্মু এবং কাশ্মীরের জনসাধারণের বিশ্বাস ভঙ্গ করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না