শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » খালেদা মেট্রিকে উর্দুতে পাস, বাংলায় ফেল: ড. হাছান মাহমুদ
খালেদা মেট্রিকে উর্দুতে পাস, বাংলায় ফেল: ড. হাছান মাহমুদ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষার প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভালোবাসা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন। খালেদার মেট্রিকের রেজাল্ট উর্দুতে পাস, বাংলায় ফেল।আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করা। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে নিবন্ধিত করতেও আমরা কাজ করছি।
ড. হাছান বলেন, খালেদা জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটিই হচ্ছে প্রশ্ন। তার (খালেদা) মেট্রিকের রেজাল্ট উর্দুতে পাস, বাংলায় ফেল। বিএনপি শুধু তাদের নেত্রীর মুক্তির আন্দোলন নিয়ে কথা বলে। এই আন্দোলন ১১ বছর ধরে তো দেখছি। গণমানুষের দাবি নিয়ে তো তাদের কোনো কর্মসূচি নেই। খালেদা জিয়ার মুক্তির একটিই পথ, সেটি হলো আইনি পথ।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 