শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভোট দিচ্ছেন ইরানের সাড়ে ৫ কোটি ভোটার
ভোট দিচ্ছেন ইরানের সাড়ে ৫ কোটি ভোটার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইরানের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবার ২৯০ আসনে প্রার্থী ৭ হাজার ১৫৭ জন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে রাত পর্যন্ত। সারা দেশে ৫৪ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।ইরানের বেশিরভাগ ভোটার সাধারণত বিকালের দিকে ভোটকেন্দ্রে যান। এ কারণে অতীতে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণের রেকর্ড রয়েছে এখানে। তবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি ভোটারদেরকে সকালেই ভোট দিতে আসতে অনুরোধ করেছেন।
এবারের নির্বাচনে ভোটার ৫ কোটি ৭৯ লাখ ১৮ হাজার ইরানি নাগরিক। এর মধ্যে নতুন ভোটার ২৯ লাখ ৩১ হাজার।
ইরানের নির্বাচনী আইন অনুযায়ী, ১৮ বছর বা এর বেশি বয়সী সব নাগরিক ভোট দিতে পারেন। আজ যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচনী কেন্দ্রে উপস্থিত কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্রে লেখা জন্ম তারিখ যাচাই-বাছাইয়ের পর তাদেরকে ভোট দিতে দেবেন।
ইরানে সাধারণত প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করা হয় না। এ কারণে ভোটার ব্যালট পেপারে তার পছন্দের প্রার্থীদের নাম লিখে দেন।
প্রতি চার বছর পরপর ইরানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে দেশটিতে এই নির্বাচন হয়েছিল।
আজ পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 