শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণার নির্দেশ
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণার নির্দেশ
১৮৫৫ বার পঠিত
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণার নির্দেশ

---বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি:৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস ঘোষণা করে এক মাসের মধ্যে গেজেট নোটিফিকেশন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

তিনি বলেন, ‘এ আদেশের ফলে ৭ মার্চকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। প্রশাসনের কাজ হবে আগামী ৩০ দিনের মধ্যে একটি গেজেট নোটিফিকেশন করা, সে গেজেটের মাধ্যমে ভবিষ্যতে ৭ মার্চ রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হবে।

আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, মুজিববর্ষের মধ্যে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ম্যুরাল নির্মাণের জন্য আদালত নির্দেশ দিয়েছেন। জেলা এবং উপজেলা কমপ্লেক্সে রাষ্ট্রীয় খরচে এ ম্যুরালগুলো নির্মাণ করতে হবে। এ কাজের অগ্রগতি ৩০ দিনের মধ্যে জানাতে হবে। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ৭ মার্চের গৌরবোজ্জল ইতিহাস অন্তুর্ভূক্তির জন্য একটি রুল জারি করেছেন।

২০০৯ সালের আরেকটি রিট মামলার বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, ২০০৯ সালে আরও একটি রিট মামলা ছিলো, সেখানে সোহরাওয়ার্দী উদ্যানের সাতটি ঐতিহাসিক স্থান চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার নির্দেশনা ছিলো। ১৯৭১ সালের আগে যে অবস্থায় সোহরাওয়ার্দী উদ্যান ছিলো ঠিক সেই আঙ্গিকে নিয়ে যাওয়া এবং ১৬ ডিসেম্বরের পরে যদি কোনো নতুন স্থাপনা হয়ে থাকে যেটা স্বাধীনতার ইতিহাস বা সাতটি স্থানের সঙ্গে সম্পৃক্ত নয় এগুলো অপসারণের সুর্নিদিষ্ট আদেশ ছিলো। কিন্তু রাষ্ট্রপক্ষ এ আদেশ পালনে নিষ্ক্রিয়তা দেখিয়েছেন। আদালত এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন, কেন এই নিষ্ক্রিয়তা, রাষ্ট্রের কেন এই ব্যর্থতা তা এক মাসের মধ্যে কেবিনেট সেক্রেটারিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২০১৭ সালে এ বিষয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড. বশির আহমেদ।

এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন।সম্প্রতি এ রুল শুনানির জন্য উপস্থাপন করা হয়।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না