মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » জেরুজালেমই হতে পারে ফিলিস্তিনের রাজধানী- তিউনিশিয়ার প্রেসিডেন্ট
জেরুজালেমই হতে পারে ফিলিস্তিনের রাজধানী- তিউনিশিয়ার প্রেসিডেন্ট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড কেবল ফিলিস্তিনের মানুষের, একমাত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমই হতে পারে ফিলিস্তিনের রাজধানী। গতরাতে তিউনিশিয়ার রাজধানী তিউনিসে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানি’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।তিউনিশিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ফিলিস্তিনিরা যতদিন পর্যন্ত নির্যাতিত হতে থাকবে ততদিনই ফিলিস্তিন ইস্যুকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন বিরোধী পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’-এর সমালোচনা করে বলেন, ফিলিস্তিন বিক্রিযোগ্য কোনো ভূখণ্ড বা বাগান নয় যে, তা কেনাবেচা করবে। আমরা কেবল নিজেদের অধিকার রক্ষা করছি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের নাম করে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের শতকরা ৭০ ভাগ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 