শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের ট্রেনের ধাক্কায় বাস তিন টুকরা, নিহত ৩০
পাকিস্তানের ট্রেনের ধাক্কায় বাস তিন টুকরা, নিহত ৩০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাস দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় তিন টুকরা হয়ে গেছে।এতে বাসটির অন্তত ৩০ যাত্রী নিহত এবং আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে প্রদেশটির রোহ্রি রেল স্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর দ্যা ডন ও সিনহুয়ার।
সুক্কুর জেলার পুলিশ কমিশনার সফিক আহমেদ মাহেসার জানান, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটিকে আঘাত করে।
এতে বাসটিকে তিন টুকরা হয়ে প্রায় ২০০ ফিট দূরে গিয়ে আছড়ে পড়ে। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে এবং তাদেরকে রোহ্রি ও সুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরের কাছে গত বছরের ৩১ অক্টোবর একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ৭৩ যাত্রী নিহত হয়।
এর আগে একই বছরের ১১ জুলাই পাকিস্তানের সাদিকাবাদে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২০ জন নিহত ও ৮৪ জন আহত হয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 