শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে বিক্ষোভ সমাবেশ।
প্রসঙ্গত সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদন খারিজ করে দিলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রিজভী বলেন, ‘সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিনা চিকিৎসায় খালেদা জিয়ার স্বাস্থ্যের শোচনীয় পর্যায়ে নেয়ার চক্রান্ত চলছে। এজন্য আদালতকে ব্যবহার করা হচ্ছে।’
জামিন না দেয়ার প্রতিবাদে শনিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, ‘ঢাকায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় হবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 