শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই। অপরাধী যেই হোক, তাকেই আমরা সনাক্ত করবো, তাকেই আমরা বিচারের আওতায় আনবো।’
শনিবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা থানা উদ্বোধনকালে সম্প্রতি আটক যুবলীগ নেত্রী পাপিয়ার গডফাদার বিষয়ে এ কথা বলেন তিনি।
থানা উদ্বোধন শেষে মন্ত্রী দর্শনা সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী মহাসমাবেশে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, ঝিনাইদহ-৪ আসনের সংসদস সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনার ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন।
মহাসমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে বদ্ধপরিকর। মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ এ সরকারের অন্যতম অঙ্গীকার।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 