শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৪ মার্চ ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপে গ্রিস সীমান্তে হাজারো অভিবাসী
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরোপে গ্রিস সীমান্তে হাজারো অভিবাসী
১৩৫২ বার পঠিত
বুধবার, ৪ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপে গ্রিস সীমান্তে হাজারো অভিবাসী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গ্রিস হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে হাজার হাজার অভিবাসী৷ গ্রিক সীমান্তরক্ষীরা অবশ্য তাদের বাধা দিচ্ছে৷ ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে সীমান্তে৷

গ্রিস-তুরস্ক সীমান্ত সংলগ্ন কাস্তানিয়েসে বুধবার সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এসময় সীমান্তের উভয় দিকেই কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে সীমান্ত রক্ষীরা৷

প্রসঙ্গত, গতসপ্তাহে সীমান্ত খুলে দিয়ে দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের শরণার্থীদের ইউরোপে প্রবেশের সুযোগ দেয়ার হুমকি দেয় তুরস্ক৷ দেশটির প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানের এই ঘোষণার পর গ্রিস-তুরস্ক সীমান্তে জড়ো হতে থাকে ইউরোপে প্রবেশে আগ্রহী হাজার হাজার অভিবাসী৷ পাশাপাশি নৌকায় করে গ্রিক দ্বীপ লেসবস পৌঁছাতেও চেষ্টা চালায় কয়েকশত অভিবাসন প্রত্যাশী৷

তবে, গ্রিক সীমান্তরক্ষীরা অভিবাসীদের ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে৷ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা গেছে গ্রিক সীমান্তরক্ষীরা অভিবাসীদের নৌকা ঠেলে সরিয়ে দিচ্ছে৷ এতে এক শিশু ডুবে মরার ঘটনাও ঘটেছে৷

অভিবাসন প্রত্যাশীদের মধ্যে একটি বড় অংশ আফগানিস্তানের বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ এছাড়া বাংলাদেশ, ইরান, ইরাক ও সিরিয়ার মানুষও রয়েছেন৷

এদিকে, মঙ্গলবার রাতে কয়েকহাজার মানুষ বার্লিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারি বাসভবনের সামনে জড়ো হয়ে গ্রিস-তুরস্ক সীমান্তে অবস্থানরত অভিবাসীদের জন্য ইউরোপের সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন৷ তবে, জার্মান সরকার সেই আহ্বানে এখনো সাড়া দেয়নি৷ বরং জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরবি ভাষায় এক টুইটে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকতে বলেছেন৷

তিনি লিখেছেন, ‘‘আমরা আমাদের সর্বশক্তি দিয়ে গ্রিসকে সাহায্য করবো ৷ তুরস্ক থেকে আসা শরণার্থীদের জন্য ইউরোপের সীমান্ত খুলে দেয়া হবে না৷ জার্মান সীমান্তের ক্ষেত্রেও একথা প্রযোজ্য৷”

উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় বেশ কয়েকজন তুর্কি সেনা নিহতের পর সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দেয় তুরস্ক৷ দেশটির দাবি, ইদলিবে সেনা অভিযানের কারণে অনেক সিরীয় তুরস্কে প্রবেশের চেষ্টা করছে৷ রাশিয়া অবশ্য এই দাবি অস্বীকার করেছে৷



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না