শুক্রবার, ৬ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগানিস্তানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, নিহত ২৭
আফগানিস্তানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, নিহত ২৭
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আফগানিস্তানে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় অনন্ত ২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েক ডজন। শুক্রবার রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে। তালেবানের সঙ্গে মার্কিন সেনা প্রত্যাহারের চুক্তির পর এটিই প্রথম বড় হামলা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।আফগানিস্তানের তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় তারা জড়িত নয়। ওই অনুষ্ঠানে আবদুল্লাহ আবদুল্লাহ নামে এক আফগান রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। তবে হামলার সময় তিনি সরে যান।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৫৫ জন আহত হয়েছেন।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইন জানায়, এ হামলা ২৭ জন নিহত হওয়ার পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকা আফগান নেতার মুখপাত্র ফ্রাইদুন কাওয়াজুন টেলিফোনে রয়টার্সকে বলেন, হামলার সময় একটি বিকট শব্দ হয়েছে, স্পষ্টই ওই এলকায় একটি রকেট এসেছিল। আবদুল্লাহসহ কয়েকজন রাজনৈতিক নেতা পালিয়ে হামলা থেকে রক্ষা পেয়েছেন।
সংবাদ মাধ্যম ডন জানায়, তালেবানদের হাতে বন্দি হওয়ার পরে ১৯৯৫ সালে নিহত নৃগোষ্ঠী হাজারা নেতা আবদুল আলী মাজারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।




আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার 