ফ্রান্সে করোনাভাইরাসে ১৬ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে ১৬ জন মারা গেছে। এ ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ৯৪৯ জন। শনিবার (৭ মার্চ) ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেরমি সলোমন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ফ্রান্স২৪ ডটকম।বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৭। এখন পর্যন্ত ৯৭টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৫১ এবং মারা গেছে ৩ হাজার ৭০ জন। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬৭ এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে আক্রান্তের সংখ্যা চার হাজার ৬৩৬ এবং মৃত্যু হয়েছে ১৯৭ জনের।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 