বাংলাদেশ থেকে কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক:বিশ্বজুড়ে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের আপাতত কাতারে প্রবেশ করতে দেবে না দেশটির সরকার।রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রোববার এক ঘোষণায় জানিয়েছে কাতার সরকার।
বাংলাদেশ ছাড়াও চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা আপাতত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবেশ করতে পারবেন না।
বাংলাদেশে প্রথমবারের মত তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কাতার সরকারের এ ঘোষণা এলো।
কাতারেও রোববার আরও তিনজন নতুন রোগী ধরা পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আলআরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কাতার এয়ারওয়েজ ইতোমধ্যে ইতালির সঙ্গে সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া চীনের বেশ কিছু বিমানবন্দরের সঙ্গে কাতারের বিমান যোগাযোগ আপাতত বন্ধ।
গতবছরের শেষে চীনের উহান থেকে ছড়াতে শুরু করা নভেল করোনাভাইরাস ইতোমধ্যে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে, আক্রান্ত হয়েছে এক লাখ আট হাজারের বেশি মানুষ। এ ভাইরাসের সংক্রমণে ফ্লুর মত উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার আটশর বেশি মানুষ।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 