শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষক হারুনের ফাঁসি
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষক হারুনের ফাঁসি
১১৪৪ বার পঠিত
সোমবার, ৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষক হারুনের ফাঁসি

---বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি:রাজধানীর ওয়ারীর বনগ্রামে ৬ বছরের শিশু সামিয়া আরফিন সায়মাকে ধর্ষণের পর হত্যার দায়ে হারুন-অর-রশীদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আবদুল হান্নান সোমবার এ রায় দেন। হারুন ছিলেন এ মামলার একমাত্র আসামি।এর আগে বৃহস্পতিবার মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওই দিন বিচারক কাজী আবদুল হান্নান রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। ওইদিন শিশু সায়মার বাবা আবদুস সালাম আসামির দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছিলেন।

গত বছরের ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়মা ঘরে ফিরে না এলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির ৯ তলার উত্তর পাশের ফ্ল্যাটের চিকেন রুমের সিন্কয়ের নিচে গলায় শক্ত করে পাটের রশি দিয়ে প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর সংবাদ দিলে পুলিশ এসে সায়মার লাশ সিনকের নিচ থেকে বের করে।

এ ঘটনায় পরদিন শিশুটির বাবা আবদুস সালাম বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার দু’দিন পর গত বছরের ৮ জুলাই গ্রেফতার হয়ে আসামি হারুন আদালত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে গত বছরের ৩০ অক্টোবর ডিবির পুলিশ পরিদর্শক মো. আরজুন একমাত্র আসামি হারুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না