সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » উন্নত দেশের চেয়ে বাংলাদেশে করোনা প্রস্তুতি ভালো- তথ্যমন্ত্রী
উন্নত দেশের চেয়ে বাংলাদেশে করোনা প্রস্তুতি ভালো- তথ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি অনেক ভালো বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে এসব কথা বলেন তিনি।
ড. হাছান বলেন, যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের ইতিমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে সম্পৃক্ত আরও ৪০জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। এছাড়া বিমানবন্দরে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে যেহেতু ১০ থেকে ১৫ দিন করোনাভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, সেই সময় টের পাওয়া যায় না। ফলে এরকম কেউ ঢুকে পড়তে পারে। অবশ্য এ বিষয়ে আমার থেকে বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন। তবে করোনা প্রতিরোধে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 