শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৫ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » জ্বর নিয়ে যানবাহনে ভ্রমণ করবেন না: স্বাস্থ্যমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » জ্বর নিয়ে যানবাহনে ভ্রমণ করবেন না: স্বাস্থ্যমন্ত্রী
১৫৬০ বার পঠিত
রবিবার, ১৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বর নিয়ে যানবাহনে ভ্রমণ করবেন না: স্বাস্থ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রকোপের সময়ে শরীরে জ্বর বা সর্দি-কাঁশি বেশি থাকলে বাস, ট্রেন, লঞ্চসহ যানবাহনে ভ্রমণ না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস প্রকোপের সময়ে শরীরে জ্বর বা সর্দি-কাঁশি বেশি থাকলে বাস, ট্রেন, লঞ্চসহ যানবাহনে ভ্রমণ করবেন না। একই সঙ্গে আক্রান্ত দেশে আত্মীয়-স্বজন থাকলে এই পরিস্থিতিতে দেশে আসতে নিষেধ করুন।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সবদিক দিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের মানুষের সতর্কতা ও সচেতনতাই করোনাভাইরাস প্রতিরোধ অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।

রোববার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় উপায় শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম, বিমান, সমাজকল্যাণ, শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে সিনিয়র সচিব, সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় উপায় নিয়ে জরুরি বৈঠক হয়।

বৈঠকে দেশে করোনাভাইরাস অধিক হারে চলে এলে কী করা হবে, কোন মন্ত্রণালয়ের কী কাজ করবে- সে বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দেন।

করোনাভাইরাসে দেশ আক্রান্ত হলে কীভাবে বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করা হবে, শিল্প-গার্মেন্টস ব্যবহারে করণীয় বিষয়াদি, হাসপাতাল ব্যবস্থাপনা,মসজিদ-মন্দিরে স্বল্প সময়ে জমায়েত হওয়া, মার্কেট প্লেস, শপিংমল, রাজনৈতিক সমাবেশ পরিহারে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না