শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা ভাইরাসে,ইটালিতে মৃত সাড়ে পাঁচ হাজার
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনা ভাইরাসে,ইটালিতে মৃত সাড়ে পাঁচ হাজার
১৬৩৬ বার পঠিত
সোমবার, ২৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাসে,ইটালিতে মৃত সাড়ে পাঁচ হাজার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইটালিতে মৃত্যুমিছিল অব্যাহত। শনিবার সেখানে করোনা ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছিল ৭৯৩ জনের। রবিবার মৃত্যু হল ৬৫১ জনের। যার জেরে শুধু ইটালিতেই এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৪৭৬। বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহে ভাইরাসের প্রকোপ আরও বাড়বে। ইউরোপের অন্যান্য দেশের পরিস্থিতিও তথৈবচ। ফ্রান্সে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আইসোলেশনে চলে গিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

ইটালি প্রশাসন গোটা দেশে লক ডাউন ঘোষণা করেছিল অনেক আগেই। রবিবার জানানো হয়, কোনও ভাবেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করা যাবে না। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনোর ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়েছে। জার্মানিতে দুই জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। রবিবার দেশের চ্যান্সেলরও আইসোলেশনে চলে গিয়েছেন। জানানো হয়েছে, এক চিকিৎসকের সঙ্গে দেখা করেছিলেন তিনি। পরে সেই চিকিৎসকের করোনা ধরা পড়ায় ম্যার্কেল আইসোলেশনে চলে যান। আপাতত ঘরে বসেই অফিস চালাবেন চ্যান্সেলর।

ইউরোপে ইটালির পরে সব চেয়ে ভয়াবহ চেহারা এখন স্পেনের। ১১ এপ্রিল পর্যন্ত সেখানে জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এখনও পর্যন্ত শুধু স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ১৭০০ লোকের। ফ্রান্সেও গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা লাফিয়ে বেড়েছে। শনিবার পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ছিল ১১২। রবিবার তা এক লাফে পৌঁছে গিয়েছে ৬৭৪ এ। শুধু ফ্রান্সেই এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ হাজার মানুষ।

কানাডা এবং অ্যামেরিকার পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। কানাডার প্রশাসন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। অন্য দিকে অ্যামেরিকায় গত এক দিনে ১০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। সেখানে মোট মৃতের সংখ্যা ৩৮৯। এর মধ্যে সব চেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্কে। ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ার অবস্থাও উদ্বেগজনক।

তুরস্কে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩০। তবে সব চেয়ে উদ্বেগের বিষয় হল, গৃহযুদ্ধে কার্যত ভেঙে পড়া সিরিয়াতেও এই প্রথম করোনার সংক্রমণ ঘটল। করোনা থাবা বসিয়েছে গাজা ভূখণ্ডেও। এখনও পর্যন্ত সেখানে দুই জনের শরীরে করোনার ভাইরাস মিলেছে। বিশেষজ্ঞদের প্রশ্ন, ইউরোপের মতো বিত্তশালী দেশগুলিই যেখানে করোনার সঙ্গে লড়াই চালাতে হিমশিম খাচ্ছে, সেখানে গাজা কিংবা সিরিয়ার মতো দেশ কী করবে! এরই মধ্যে গাজায় করোনা মোকাবিলায় কাতার ১৫০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে।

যুক্তরাজ্যের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারির সঙ্গে করোনা পরিস্থিতির তুলনা করছেন অনেকেই। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ২৮১ জনের। আক্রান্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ। ম্যাঞ্চেস্টারের বাসিন্দা শাশ্বতী সেনগুপ্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, ”এখানে যা পরিস্থিতি তাতে অনেক আগেই লকডাউন ঘোষণা করা উচিত ছিল। পাব, রেস্তোরাঁ বন্ধ হলেও, মানুষ অবাধে ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। প্রশাসন কোনও ব্যবস্থাই নিচ্ছে না।” যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য রবিবার জানিয়েছেন, দেশের মানুষ নিজেরা আইসোলেশনে না গেলে সরকারকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করতে হবে।

মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থা গত ২৪ ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠেছে। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি ভয়াবহ সৌদি আরবেও। এখনও পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৫০০ জনেরও বেশি লোক। ভারতীয় উপমহাদেশেও করোনার প্রকোপ দ্রুত ছড়াচ্ছে। পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। সব চেয়ে ভয়াবহ অবস্থা সিন্ধ অঞ্চলে। সেখানে মৃত্যু হয়েছে চার জনের। ভারতে মোট আক্রান্ত প্রায় ৪০০। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের। আরও উদ্বেগের কথা হল, গোটা ভারত জুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪। মৃত্যু হয়েছে দুই জনের।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প