শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » আবার বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন তাঁরা
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » আবার বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন তাঁরা
১৯৩৬ বার পঠিত
সোমবার, ২৩ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবার বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন তাঁরা

---বিবিসি২৪নিউজ,নিজস্বস প্রতিনিধি: করোনাভাইরাস আতঙ্কে চীন থেকে বাংলাদেশে ফিরেছিলেন। এখন আবার চীনে ফিরতে শুরু করেছেন তারা। চীনের বিভিন্ন টেনিস একাডেমিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় ২৫ জন বাংলাদেশি সাবেক টেনিস খেলোয়াড়। বেইজিং, সাংহাই, গুয়াংজু উংদুন, ডংজুয়ানে বসবাস করেন তারা। করোনাভাইরাস আতঙ্কে তাদের অধিকাংশ ফিরে এসেছিলেন বাংলাদেশে। এখন চীনের পরিস্থিতি স্বাভাবিক আর বাংলাদেশের অবস্থার অবনতি হওয়ায় নিজেদের কর্মস্থল চীনে ফিরতে শুরু করেছেন তারা।

করোনাভাইরাস আতঙ্কে চীন থেকে দেশে ফিরে এসেছিলেন জাতীয় দলের সাবেক টেনিস খেলোয়াড় শাহনেওয়াজ আহমেদ ও ইসরাত রুমা দম্পতি। শুক্রবার চীনে ফিরেছেন তারা। এই দম্পতির সঙ্গে একই ফ্লাইটে ফিরেছেন আরেক সাবেক খেলোয়াড় শুয়ে শুয়ে। এ ছাড়া তাদের আগেই সাফিনা লাক্সমি, নাইমুল ইসলাম, মাকসুদুল করিম, হেনরি পিথুল, সাব্বির আহমেদসহ অনেকেই ফিরে গিয়েছেন।

২০১৭ সালে চীনে পাড়ি জমানো শাহনেওয়াজের ব্যক্তি মালিকানায় সাংহাইয়ে একাডেমি আছে তিনটি। চীনে করোনাভাইরাস পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠার পর একাডেমি ছুটি দিয়ে জানুয়ারির শেষ দিকে দেশে ফিরে এসেছিলেন। প্রায় দুই মাস শেষে অবস্থার উন্নতি দেখে আবার ফিরছেন তারা। বিমানবন্দরে নানা পরীক্ষা শেষে ছাড়পত্র নিয়ে তবে উঠেছেন সাংহাইয়ের বাসায়। নিয়মানুযায়ী পরিবার নিয়ে এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে শাহনেওয়াজকে ,‘বিমানবন্দরে বেশ কয়েকবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে, রক্ত পরীক্ষাও করা হয়েছে । এর পরে আরও বেশ কয়েকটি পরীক্ষা শেষে তারা আমাদের ‘গ্রিন জোন’ এর ছাড়পত্র দেন। তবে বলে দেওয়া হয়েছে দুই সপ্তাহের মধ্যে বাসা থেকে বের হওয়া যাবে না। ’

শাহনেওয়াজ শনিবার চীনে ফিরলেও স্থানীয় কোচদের অধীনে তাঁর একাডেমি কার্যক্রম শুরু হয়েছে আরও দুই সপ্তাহ আগে। তাদের সঙ্গে এখনই একাডেমির অনুশীলনে যোগ দিতে পারছেন না,‘ বাসা থেকে বের হলে প্রতিবেশীরা অভিযোগ জানালে জরিমানা দিতে হবে। তিন দিনে একবার অনলাইনে খাবারের অর্ডার করা যাবে।’

শাহনেওয়াজদের একদিন আগে চীনে পৌঁছেছেন সাফিনা লাক্সমি ও নাইমুল। নিজেদের কর্মস্থল শহর গুয়াংজুতে ফিরলে এখন স্থানীয় কোয়ারেন্টিনে আছেন তারা। তাঁর বড় চাচা জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুর রাজ্জাক বলেছেন, ‘লাক্সমি ও নাইমুল একই ফ্লাইটে চীনে পৌঁছেছে। বিমানবন্দরের বিভিন্ন পরীক্ষা শেষে তাদের কিছু নির্দেশনা দিয়ে ছাড়া হয়। লাক্সমি এখন গুয়াংজুতে স্থানীয় কোয়ারেন্টিনে আছে। সেখানে এক সপ্তাহ থাকার পরে বাসায় ফিরবে।’



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?