বুধবার, ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫
বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩৯, মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, তবে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
বুধবার (২৫ মার্চ) বেলা ১২টায় মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ডা. মীরজাদী ফ্লোরা বলেন, নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ১৮ মার্চ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় তার। তিনি প্রথমে এলাকার একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। পরে আমাদের মাধ্যমে উনার চিকিৎসা হয়।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৭৯৪ জনের। আইসোলেশনে আছেন ৪৭জন। প্রাতিষ্ঠানিক কোয়োরেন্টিনে ৪৭ জন।
আইডিসিআরের পরিচালক,করোনা প্রতিরোধে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 