বুধবার, ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » অবশেষে প্রধানমন্ত্রীর মানবিকতায় খালেদা জিয়া মুক্তি পাচ্ছে-কাদের
অবশেষে প্রধানমন্ত্রীর মানবিকতায় খালেদা জিয়া মুক্তি পাচ্ছে-কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রাজ্ঞ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে। আনুষ্ঠানিকতা শেষ হলে যেকোনও মুহূর্তে বিএনপি চেয়ারপারসন মুক্তি পাবেন। বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার শাস্তি ছয় মাসের জন্য স্থগিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবেলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগের সহযোগী হবে। আশা করি, বিএনপি করোনা মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা করবে।’
কাদের বলেন, ‘বেগম জিয়ার পরিবার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন জানানোয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ১০ থেকে ১১ দিন আগে তারা আবেদন করেছেন। ইচ্ছে করলে পরিবার আরও আগেই আবেদন করতে পারতেন। বেগম জিয়া যেকোনও মুহূর্তে ছাড়া পেতে পারেন।




যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া 