শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ●   ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ●   ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ●   ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রথমে মশার প্রাদুর্ভাব,তারপর আসবে ডেঙ্গু- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » প্রথমে মশার প্রাদুর্ভাব,তারপর আসবে ডেঙ্গু- প্রধানমন্ত্রী
১২৯৮ বার পঠিত
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথমে মশার প্রাদুর্ভাব,তারপর আসবে ডেঙ্গু- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,মশার প্রাদুর্ভাবটা আস্তে আস্তে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গু। এ ব্যাপারে এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের অনুরোধ করেছেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, ৮টি বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ভিডিও কনফারেন্সে অংশ নেন। ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে যখন প্রধানমন্ত্রীর কথা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলামের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের কিন্তু আরও সতর্ক থাকবে হবে, যেহেতু মেয়র সাহেব আছেন সেখানে, আমি বলছি, কালকে যখন ঘুমাতে গেলাম তখন মাঝে মাঝেই দেখলাম মশারা সংগীতচর্চা করছে। মশার গান শুনলাম। গুনগুন করে কানের কাছে বেশ গান গাচ্ছিল। অর্থাৎ মশার প্রাদুর্ভাবটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে। তারপর আসবে ডেঙ্গু। এ ব্যাপারগুলো আমাদের এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা তো আছেনই, সে সাথে যারা এর সাথে, মশার হাত থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য এখন থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আর যারা আছে তাদের বলব সকলে যেন মশারি টানিয়ে ঘুমান। অনেকে এখন মশারি ব্যবহার করে না। শুধু মশার ওষুধ দেয় বা কয়েল জ্বালায় বা মশার ওষুধ ছিটায়। আসলে সেটাও তো নিশ্বাস-প্রশ্বাসে যায়। সে জন্য প্রত্যেকে যেন মশারি টানিয়ে নিজেদের সুরক্ষিত করেন। কারণ করোনার সাথে যদি আবার মশা যোগ হয়, ডেঙ্গু আসে, সেটা আমাদের জন্য আরও মারাত্মক হয়ে যাবে। সেটা যেন না আসতে পারে, সে জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা একান্তভাবে দরকার। নিজের বাড়িঘর শুধু না, যে যে এলাকায় বাস করছে, আশপাশে কোথাও যেন পানি বা জলাবদ্ধতা না থাকে, মশার প্রজনন যেন না থাকে, ডিম পাড়ার সুযোগ যেন না পায়, সে জন্য সবার দৃষ্টি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা? ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ড ছিল, সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ড ছিল, সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান

আর্কাইভ

ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক