শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জাতিসংঘ গঠিত হওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা কোভিড-১৯ : মহাসচিব
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » জাতিসংঘ গঠিত হওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা কোভিড-১৯ : মহাসচিব
১৭১৭ বার পঠিত
বুধবার, ১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ গঠিত হওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা কোভিড-১৯ : মহাসচিব

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: “জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে,নভেল করোনাভাইরাসের চলতি প্রাদুর্ভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস।

এই সঙ্কট মন্দা নিয়ে আসতে পারে ‘সম্ভবত যার সমান্তরাল নজির সাম্প্রতিক ইতিহাসে নেই’ বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে করোনাভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য আর্থসামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশকালে তিনি এসব কথা বলেন, জানিয়েছে বিবিসি।

“নতুন করোনাভাইরাস রোগ সমাজগুলোর মর্মমূলে আঘাত হানছে, মানুষের জীবন ও জীবিকা কেড়ে নিচ্ছে।

“জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে কোভিড-১৯ আমাদের সবচেয়ে বড় পরীক্ষার মুখে ফেলেছে,” বলেছেন তিনি।

“সংক্রমণ রোধ করতে ও মহামারীর ইতি ঘটাতে আশু সমন্বিত স্বাস্থ্য উদ্যোগ নেয়ার” আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

শিল্পোন্নত দেশগুলোর প্রতি স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করার আর্জি জানিয়েছেন, না হলে ‘দাবানলের মতো ছড়িয়ে পড়া রোগটির দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে’ বলে সতর্ক করেছেন।

জাতিসংঘের প্রতিবেদনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে আড়াই কোটি কর্মসংস্থান নষ্ট হতে পারে বলে হিসাব করা হয়েছে। এই প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী বিদেশি বিনিয়োগের ধারায় ৪০ শতাংশ ‘অবনমন’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ রোগের বিশ্ব পরিস্থিতি নিয়ে বুধবার সকালে যে হাল নাগাদ তথ্য দিয়েছে, তাতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন আট লাখ ৬০ হাজারের কাছাকাছি আছে এবং মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রাদুর্ভাবটি শুরু হলেও ইতালি, স্পেনের পর এখন যুক্তরাষ্ট্র, ফ্রান্সও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে।

এক লাখ ৮৯ হাজার ৫১০ জন নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। ৫২ হাজার ৮৩৬ জন আক্রান্ত নিয়ে ফ্রান্স চীনের পেছনে থাকালেও মৃতের সংখ্যায় (৩৫৩২) এগিয়ে গেছে। চীনে এখন আক্রান্ত ৮২ হাজার ২৯০ জন এবং মৃতের সংখ্যা ৩৩১০ জন।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?