বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক
বাংলাদেশ ছাড়লেন ৩২৭ জাপানি নাগরিক
বিবিসি২৪নিউজ,ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আতঙ্কে এবার দেশ ছাড়লেন তিন শতাধিকেরও বেশি জাপানি নাগরিক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০০১ যোগে তারা ঢাকা ছাড়েন। বিশেষ ওই ফ্লাইটে ৩২৭ জন জাপানি নাগরিক রয়েছেন। যাদের মধ্যে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মকর্তারাও রয়েছেন বলে জানা গেছে ।
করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে জাপান দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বিশেষ ফ্লাইটটিতে আমার জানা মতে ৩২৭ জন জাপানি যাত্রী রয়েছেন। ফ্লাইটটি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক। সেই ফ্লা্ইটে তাদের পোষা সাতটি কুকুরও ছিল। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন। ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দু’টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দু’টি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 