সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মারা গেছেন
বিবিসি২৪নিউজ,সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। পাবনা জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চমবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ আর নেই।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৯৬ সালে দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০০১, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
শামসুর রহমান শরীফ ও মিসেস কামরুন্নাহার শরীফ দম্পতির পাঁচ পুত্র ও পাঁচ কন্যার মধ্যে মেজ ছেলে রানা শরীফ সড়ক দুর্ঘটনায় মারা যান।
শামসুর রহমান শরীফ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিগত ছয় মাস লন্ডন, মুম্বাই ও সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, মরদেহ আজ ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লক্ষীকুণ্ডায় গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।





মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 