শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দারিদ্র মানুষদের টাকা ছিটিয়ে অনুদান দিয়েছেন- ডিএসসিসির কর্মকর্তা-এমদাদুল
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দারিদ্র মানুষদের টাকা ছিটিয়ে অনুদান দিয়েছেন- ডিএসসিসির কর্মকর্তা-এমদাদুল
১৩২১৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারিদ্র মানুষদের টাকা ছিটিয়ে অনুদান দিয়েছেন- ডিএসসিসির কর্মকর্তা-এমদাদুল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে করোনাভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া নাগরিকদের মাঝে টাকা ছিটিয়ে অনুদান দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক। টাকা ছিটানোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, ত্রাণ বিতরণের নামে এমন আচরণ করে নাগরিকদের সঙ্গে তামাশা করা হয়েছে। সরকারের দায়িত্বশীল একজন কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি কালো রঙের পাজেরো গাড়ি। ভেতর থেকে কেউ একজন টাকা বিলাচ্ছেন। খেটেখাওয়া ও দরিদ্র শ্রেণির অনেক মানুষ সেই গাড়ির জানালা দিয়ে টাকা নেওয়ার জন্য উপচে পড়ছেন। অপর দুটি ছবিতে দেখা যাচ্ছে, মাটিতে অনেক টাকা পড়ে রয়েছে। দরিদ্র শ্রেণির সেসব মানুষ ওই টাকাগুলো কুড়িয়ে নিচ্ছেন।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ এমদাদুল হক সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার নগরীর সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ও ঢাকা কলেজ এলাকার সড়কে দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করতে বের হন তিনি। টাকা বিতরণের একপর্যায়ে মানুষের ভিড়ে দিশেহারা হয়ে ওঠেন এমদাদুল হক। পরে রাজপথে ১০০ টাকার বান্ডেল ছুড়ে মারেন তিনি। সঙ্গে সঙ্গে নোটগুলো কুড়িয়ে নিতে হতদরিদ্র লোকজন লেগে যায় কাড়াকাড়িতে। এমন দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

তবে বিষয়টিকে স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন এমদাদুল হক। জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের মাঝে অর্থ বিতরণ করে আসছি। কিন্তু কেউ তো সেগুলো নিয়ে একটি নিউজও করেনি। এই ঘটনায় নিউজ করা কি ঠিক হয়েছে?’
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজ পর্যন্ত এলাকায় দরিদ্র মানুষকে অর্থ বিতরণ করেছি। এ সময় একজন পুলিশ অফিসারও ছিলেন। মানুষ আমার গাড়ির ওপর আছড়ে পড়ে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে আমি আমার ড্রাইভারকে দ্রুত চলে যেতে বলি। কিন্তু আমরা যেতেও পারছি না। চারদিকে মানুষ। তখন আমার হাত গাড়ির বাইরে ছিল। একপর্যায়ে হাত থেকে টাকা ছেড়ে দিতে বাধ্য হয়েছি।’

আরাফাত ইসলাম ভূঁইয়া নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বাদশাহী কারবার! ক্ষুদার্ত প্রজাদের উদ্দেশে বাদশাহ মোহর ছড়াচ্ছেন! এ সমাজ নষ্ট হয়েছে অনেক আগেই, এখন শুধু বিকারগ্রস্তের সংখ্যা বাড়ছে।’
মাহমুদ আলী নামে অপর একজন লিখেছেন, ‘গত কিছুদিন সিভিল সার্ভিসের বিভিন্ন স্তরের কিছু অফিসারদের কাণ্ডকারখানা দেখে চিন্তিত না হয়ে থাকা যায় না। সচিব, অতিরিক্ত সচিব, ডিসি এ পর্যন্ত…হয়ে গেলেন। কী ট্রেনিং হয়, এদের কারা দেয় ওরিয়েন্টেশন! সরকারের জনগণের সর্বোপরি দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে।’

এ বিষয়ে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ঘটনাটি আমি গণমাধ্যম থেকে জানতে পেরেছি। এটা কীভাবে, কেন করা হলো, আমি খতিয়ে দেখবো।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না