বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বৃষ্টিতে কোভিড-১৯ কমা-বাড়া এখনও বৈজ্ঞানিক প্রমাণিত নয়
বৃষ্টিতে কোভিড-১৯ কমা-বাড়া এখনও বৈজ্ঞানিক প্রমাণিত নয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি :ঢাকা:আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডা. মুশতাক হোসেন বলেন, বৃষ্টির সঙ্গে করোনা ভাইরাস (কোভিড-১৯) কমা কিংবা বাড়ার কোনো সম্পর্ক এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টির পর তিনি একথা বলেন। বৃষ্টির পর এ ভাইরাস বাড়বে না কমবে তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে।
বৃষ্টি পড়ার ফলে করোনা ভাইরাস কমবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডা. মুশতাক হোসেন বলেন, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। আমরা মানুষকে মিথ্যা তথ্য বা আশ্বাস দিয়ে অসতর্ক হওয়ার কোনো সুযোগ দিতে চাই না। আমাদের করোনা বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
করোনা পরিস্থিতি প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ করোনা পরিস্থিতিতে নাজুক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করছে। এখন এমন কোনো বিভ্রান্তিকর কথা বলা যাবে না যেন মানুষ অসচেতন হয়। বৃষ্টির সঙ্গে করোনা কী আকার ধারণ করবে সে বিষয়টি এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। যতক্ষণ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না দেয়, ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা ঠিক হবে না।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 