শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরাকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন
ইরাকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মোতায়েন মার্কিন সেনা এবং ঘাঁটিগুলোর নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। ইরাকের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য কারিম আলাভী বলেছেন, মার্কিন সেনারা ইরাকের ভূখণ্ডে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে তা দেশের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।
মার্কিন বাহিনীর এই পদক্ষেপের নিন্দা করে তিনি বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে যদি বাগদাদ সরকারের কোনো চুক্তি হয়ে থাকে তাহলে তার বিস্তারিত বিবরণ প্রকাশ করতে হবে।
কারিম আলাভি ইরাকের আরবি ভাষার সংবাদ সংস্থা আল-মালোমাহকে বিশেষ এক সাক্ষাৎকারে গতকাল (বৃহস্পতিবার) বলেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে জাতীয় সংসদে যে প্রস্তাব পাস হয়েছে তা কোনোমতেই পরিবর্তনযোগ্য নয় এবং ইরাকের ভেতরে মার্কিন সেনা ও সরকার যা করছে ইরাকি জনগণের কাছে তার জবাব দেয়া উচিত। তিনি সুস্পষ্ট করে বলেন, মার্কিন সেনারা বারবার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর হামলা চালাচ্ছে।
সম্প্রতি বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে, ইরাকের এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় আমেরিকা ইরাকের ভিতরে তিনটি সামরিক ঘাঁটিতে প্যাট্র্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যবস্থা করেছে যা ইরাকের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।




তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি 