শনিবার, ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯
বাংলাদেশে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৯
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা:আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো ৮ জনের। আর এসময়ের মধ্যে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা হলো ৭০। এসময়ের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৯০ বছর এবং অপরজনের ৬৮। একজন আগে থেকে আক্রান্ত ছিলেন, অপরজন নতুন আক্রান্তের মধ্যে ছিলেন। তাদের একজন ঢাকার এবং অন্যজন ঢাকার বাইরের। একজন হৃদরোগী এবং অপরজনের স্ট্রোকের ইতিহাস ছিল। ২৪ ঘণ্টায় যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৯ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা গেছে। এরমধ্যে ৮ জনকে শনাক্ত করা হয়েছে আইইডিসিআরের পরীক্ষায় এবং বাকি একজন ঢাকার বাইরের ল্যাবে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩৪টি আর সংগ্রহ করা হয়েছে ৫৫৩টি।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 