শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সোশ্যাল আইসোলেশন ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে: আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ- প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সোশ্যাল আইসোলেশন ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে: আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ- প্রধানমন্ত্রীর
১৪৬২ বার পঠিত
সোমবার, ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোশ্যাল আইসোলেশন ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে: আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ- প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,আশরাফ আলী, ঢাকা: সোশ্যাল আইসোলেশন ও হোম কোয়ারেন্টিন সামাজিক দূরত্ব বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সঙ্গে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সোশ্যাল আইসোলেশন বাস্তবায়নের জন্য আরো সতর্ক ও কঠোর উপায়ে পদক্ষেপ নেবে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রচার-প্রচারণায় অধিক গুরুত্ব দেবে, যাতে মানুষের মধ্যে আরো সচেতনতা বাড়ে।

‘করোনা পরিস্থিতির ইতোমধ্যেই আগের থেকে কিছুটা অবনতি হয়েছে। সুতরাং জনগণের পরিপূর্ণ সাহায্য ছাড়া এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়।’

এজন্য কোয়ারেন্টিন বা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারংবার মন্ত্রিসভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান।

করোনা নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেলফ কোয়ারেন্টিন অনেকেই মানছেন না, যে কারণে মন্ত্রিসভা এ সম্পর্কে সর্বাধিক গুরুত্বারোপ করেছে।

‘জনগণ নিজেদের সুরক্ষায় যদি নিজেরা এগিয়ে না আসেন তবে সরকারের একার পক্ষে এটি বাস্তবায়ন খুব কঠিন হয়ে পড়ে।’

মন্ত্রিসভায় আসন্ন পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপনের বাইরের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে উল্লেখ করে কোথাও জনসমাগম না করে সবাইকে ঘরে থাকার মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা ডিজিটাল ডিভাইস এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্ষবরণের আহ্বান জানানো হয়।

পাশাপাশি শবে বরাত, ঘরে থেকে ইবাদত বন্দেগি এবং মসজিদে নামাজের জামাতে অংশগ্রহণের বিষয়ে দেশের আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে ইসলামিক ফাউন্ডেশন প্রদত্ত নির্দেশনা অনুসরণের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে মক্কা ও মদিনা শরিফে যারা মসজিদ কম্পাউন্ডের মধ্যে রয়েছেন তারাই সেখানে জামাতে নামাজ আদায় করছেন বলেও মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না