শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ময়মনসিংহে ৪৩৪ জন পুলিশ কোয়ারেন্টাইনে
প্রথম পাতা » জেলার খবর | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ময়মনসিংহে ৪৩৪ জন পুলিশ কোয়ারেন্টাইনে
১৪৭৭ বার পঠিত
বুধবার, ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ৪৩৪ জন পুলিশ কোয়ারেন্টাইনে

---বিবিসি২৪নিউজ,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাকে ময়মনসিংহ সূর্যকান্ত (এসকে) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। একজন মুক্তাগাছার পুলিশ কনস্টেবল অপরজন জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা।

এদিকে এ ঘটনার পর সন্ধ্যায় মুক্তাগাছা এপিবিএনের ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এপিবিএনের ওই সদস্য গত মাসের শেষ দিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) থেকে বদলি হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-এ যোগদান করেন। তাকে এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না