বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস নিয়ে রাজনীতি করবেন না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
করোনাভাইরাস নিয়ে রাজনীতি করবেন না: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের পক্ষ অবলম্বনের যে অভিযোগ এনেছিলেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এই বিশ্ব সংস্থা। করোনাভাইরাস মহামারী নিয়ে ট্রাম্পের এমন আচরণে হতবাক সংস্থটির প্রধান টেড্রোস আধানম বলেছেন, “এই মহামারী নিয়ে রাজনীতি করবেন না। ”তিনি প্রাণঘাতী ভাইরাসটি নিয়ে আমেরিকা ও চীনকে রাজনীতি না করে মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন।
সম্প্রতি চীনের সঙ্গে বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন টেড্রোস। তার ওই বক্তব্য মেনে নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ডাব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের পক্ষ নেওয়ার অভিযোগ এনে এই সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন।
কিন্তু টেড্রোস বুধবার স্পষ্ট ভাষায় বলেন, এখন হুমকি দেয়ার সময় নয়। তিনি আরো বলেন, ‘সব রাজনৈতিক নেতার উচিত এখন মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ নেওয়া। এই ভাইরাস নিয়ে দয়া করে রাজনীতি করবেন না।’
এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা ও চীনকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে ডাব্লিউএইচও’র প্রধান বলেন, “দয়া করে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ থাকুন এবং রাজনীতির জন্য কোভিডকে ব্যবহার করবেন না। এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে আমেরিকা ও চীনের একসঙ্গে লড়াই করা উচিত।”
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম দেখা দেয় করোনাভাইরাসের সংক্রমণ। সম্প্রতি ওই শহরের লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। এর আগে ডব্লিউএইচও’র প্রধানের এক উপদেষ্টা জানান, তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। কারণ এর প্রাথমিক পর্যায় বুঝতে তা খুবই জরুরি।




স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট 