সোমবার, ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » স্বাগতম বাংলা নতুন বছর ১৪২৭
স্বাগতম বাংলা নতুন বছর ১৪২৭
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪২৬ সনকে চৈত্রসংক্রান্তির মাধ্যমে সোমবার বিদায় জানিয়ে বাংলাদেশে আজ মঙ্গলবার শুরু হচ্ছ নতুন বাংলা বছর ১৪২৭। সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে এবং স্বাভাবিক ভাবেই বাংলাদেশের মানুষের সে স্বপ্ন ও প্রত্যাশা হবে করোনাভাইরাস মুক্ত বাংলাদেশ তথা সমগ্র বিশ্ব। বাংলাদেশের মানুষ তথা বিশ্বের বাঙ্গালিরা করোনা মহামারি থেকে সহসা মুক্তির আশা নিয়ে এই প্রথমবারের মতো নতুন বছরকে বরণ করে নেবে তেমন কোন আনুষ্ঠানিকতা ছাড়াই। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং চারুকলা ইন্সটিটিউটের মঙ্গল শোভা যাত্রাসহ দেশব্যাপী ঘরের বাইরের সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে সরকারি এবং বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন গণনা শুরু মোঘল সম্রাট আকবরের সময়ে। হিজরি চন্দ্র সন ও বাংলা সৌর সনের ওপর ভিত্তি করে প্রবর্তিত হয় নতুন এই বাংলা সাল। ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে।
বাঙ্গালিদের কাছে নতুন বছর মানেই এক নতুন সম্ভাবনা আর নতুন আশায় পথ চলা। তাই বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিকে পরাভূত করে আগামী দিনগুলোতে বুকভরা প্রত্যাশা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলতে হবে সকলকে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 