শনিবার, ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৬ জন,মৃত্যু ৯
করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৬ জন,মৃত্যু ৯
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় আটজনসহ মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, মৃত নয়জনের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দু’জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন ও অপর একজনের বয়স জানা যায়নি। এদের মধ্যে ছয়জন ঢাকার, দু’জন নারায়ণগঞ্জের ও একজন সাভারের। মোট আক্রান্ত শনাক্তদের মধ্যে বয়স বিভাজনের ক্ষেত্রে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৭ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ শতাংশ ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১১৪টি। অদ্যাবধি মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ১৯৪ টি।
অনলাইন স্বাস্থ্য বুলেটিনে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।
এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৫ জনের। আর শনাক্ত হয়েছিল ২৬৬ জন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 