শনিবার, ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনতে চাই- ইরাক
রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনতে চাই- ইরাক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ইরাকের জাতীয় সংসদ। ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির কাছে এ বিষয়ে অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পেশ করেছে।
কমিটির অন্যতম সদস্য বাদর আল- জিয়াদি আরবি ভাষার আস-সাবাহ পত্রিকাকে বলেন, সংসদীয় কমিটি একটি পূর্ণাঙ্গ গবেষণাপত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে এবং এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দেয়ার দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে দেশের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের সঙ্গে আলোচনা করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষা করা হচ্ছে।
ইরাকের এ সংসদ সদস্য জানান, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নতুন সরকার গঠন করা হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং আশা করা যায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রক্রিয়া অনুমোদিত হবে।
জিয়াদি বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজন হবে এবং এ জন্য রাজনৈতিক সিদ্ধান্তে প্রয়োজন। তিনি বলেন, সামরিক সরঞ্জামাদির বিষয়ে ইরাক শুধুমাত্র পশ্চিমা উৎসের উপর নির্ভর করতে চায় না।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 