রবিবার, ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কোভিড-১৯”টিকা সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে: জাতিসংঘ
কোভিড-১৯”টিকা সারাবিশ্বে ছড়িয়ে দিতে হবে: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,জাতিসংঘ থেকে : করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী (কোভিড-১৯) টিকা আবিষ্কার করা সম্ভব হলে তা বৈষম্যহীনভাবে বিশ্বব্যাপী সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
টিকা আবিষ্কার করতে পারলে বৃহৎ শক্তিগুলো তা নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণে রাখবে বলে জল্পনা শুরু হওয়ার পর গুতেরেস এ আহ্বান জানালেন।
তিনি গতকাল (শনিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, কোভিড-১৯ রোগের টিকা তৈরির জন্য একটি আন্তর্জাতিক জোট গঠন করা উচিত। এরপর কাঙ্ক্ষিত টিকা আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে দিতে হবে এবং তার দাম রাখতে হবে সাধারণ মানুষের নাগালের মধ্যে।টিকা আবিষ্কারের বিষয়টিকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না দেখে জনসেবামূরক প্রকল্প হিসেবে নিয়ে কাজ করার জন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
গত ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। বর্তমানে বিশ্বের মোট ২৩ লাখ ৩০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ৬০ হাজার মানুষের।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 