বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা একদিনে শনাক্ত ৪১৪ জন, মৃত্যু আরও ৭
বাংলাদেশে করোনা একদিনে শনাক্ত ৪১৪ জন, মৃত্যু আরও ৭
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তে আরও ৪১৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে হলো ১২৭ জন। এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩ হাজার ৯২১টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪১৬টি। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। মৃত ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ, বাকি ২ জন নারী। এদের সবাই ঢাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, একমাস আগে আজকের দিনে আক্রান্ত ছিল মাত্র ৬ জন। আজকে একমাস পর একইদিনে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। আক্রান্তদের মধ্যে ৮৫.২৬ শতাংশই ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 