শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সাগরে ভাসা ৫শ রোহিঙ্গাশরণার্থী গ্রহণ করবে না বাংলাদেশ
সাগরে ভাসা ৫শ রোহিঙ্গাশরণার্থী গ্রহণ করবে না বাংলাদেশ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, প্রায় ৫শ রোহিঙ্গা শরণার্থী দু’টি নৌকায় করে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন। সাগরে ভাসলেও প্রবেশ করতে চাওয়া রোহিঙ্গা শরণার্থীদের কোনো দায় নিতে রাজি নয় বাংলাদেশ। এ শরণার্থীদের কোনোভাবেই বাংলাদেশ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন তিনি । গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও মালয় সরকার তাদেরকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।
ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে।
সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?
তিনি আরও জানান, সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক সপ্তাহ আগে চারশ’র বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করেছে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 