শনিবার, ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ইউরোপ | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ মন্ত্রীদেরকে সতর্ক করা হয়েছিল: গোপন নথি
ব্রিটিশ মন্ত্রীদেরকে সতর্ক করা হয়েছিল: গোপন নথি
বিবিসি২৪নিউজ,রুপা শামীমা লন্ডন থেকে : ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্যা গার্ডিয়ানে প্রকাশিত তথ্য থেকে জানা যায় যে, গত বছর ৬০০ পৃষ্ঠার ন্যাশনাল সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট ২০১৯-এ সই করার সময় ব্রিটেনের কয়েকজন মন্ত্রীকে করোনাভাইরাসের ঝুঁকি এবং এর সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক পরিণতি নিয়ে সতর্ক করা হয়েছিল। ফাঁস হওয়া গোপন একটি দলিল থেকে এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স এবং প্রধানমন্ত্রী বরিস জনসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ওই দলিলে সতর্ক করে বলা হয়েছিলে যে, এমনকি সাধারণ পর্যায়ের মহামারীতেও ব্রিটেনে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। এই ঝুঁকি মেটাতে সরকারকে সক্ষমতা অর্জনের তাগিদ দেয়া হয়েছিল।
ন্যাশনাল সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্টে যেসব পরামর্শ দেয়া হয় তার মধ্যে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই’র মজুদ গড়ে তোলা, মাত্রাতিরিক্ত মৃত্যুর ঘটনা সমাল দেয়ার পরিকল্পনা এবং রোগ নজরদারি ও শণাক্ত করার জন্য কার্যপ্রণালী ঠিক করার বিষয়টি ছিল উল্লেখযোগ্য। এতে বিদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সহযোগিতা করা ও তাদেরকে দেশে ফেরত নেয়ার বিষয়টিকেও অগ্রাধিকার দেয়া হয়। এতে সুস্পষ্ট করে বলা হয়- নোভেল করোনভাইরাসের মহামারী উচ্চমাত্রায় সংক্রমণ ঘটাতে ও ব্যাপক প্রাণহানি ঘটাতে সক্ষম। ফলে মহামারীকে অনেক বেশি মারাত্মক বলে উল্লেখ করা হয় ওই দলিলে।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের 