শিরোনাম:
●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? ●   হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান ●   আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প ●   ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ●   রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ●   আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা-ফোর্বসের
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা-ফোর্বসের
১৩১২ বার পঠিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা-ফোর্বসের

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে:বাংলাদেশে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে মার্কিন সাময়িকী ফোর্বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ পদক্ষেপ নেয়ায় সম্প্রতি কানাডীয় লেখক অভিভাহ ভিটেনবার্গ-কক্স নারী নেতৃত্বাধীন আটটি দেশের করোনা মোকাবিলায় গৃহীত পদক্ষেপের বিষয়ে লেখা এক নিবন্ধে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

নিবন্ধে লেখক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৬ কোটি ১০ লাখের মতো জনগোষ্ঠীর বাংলাদেশ সংকটের সঙ্গে অপরিচিত নয়। দেশটির প্রধানমন্ত্রী এবারের সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছেন, যাকে ‘প্রশংসনীয়’ বলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

বাংলাদেশে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী শেখ হাসিনা ফেব্রুয়ারির প্রথম দিকেই চীন থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানো শুরু করেন। মার্চের শুরুতে দেশে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই তিনি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন এবং অনাবশ্যক ব্যবসা-বাণিজ্য অনলাইনে পরিচালনার নির্দেশ দেন।

এরপর তিনি (শেখ হাসিনা) প্রযুক্তিগত ব্যবস্থা জোরদার করেন, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং ডিভাইস বসান। সেখানে প্রায় সাড়ে ছয় লাখ মানুষের স্ক্রিনিং করা হয়েছে, তাদের মধ্যে ৩৭ হাজার মানুষকে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, যা যুক্তরাজ্যও করতে পারেনি।

নিবন্ধটিতে শেখ হাসিনা ছাড়াও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি, হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম, বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিনে আনিজ, ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে-ওর্ক জাদে, জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জারাবিশিলি ও নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগোনগেলা-মাদিলার মহামারি মোকাবিলায় নেয়া পদক্ষেপেরও প্রশংসা করা হয়।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬। মারা গেছেন ১৪৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২২ জন।



এ পাতার আরও খবর

ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান  : তেহরানের নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

আর্কাইভ

ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার