সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনার: বাংলাদেশে ৪ লাখ প্রবাসী ফেরত, পাঠানো অর্থ ২২ শতাংশ কমছে
করোনার: বাংলাদেশে ৪ লাখ প্রবাসী ফেরত, পাঠানো অর্থ ২২ শতাংশ কমছে
বিবিসি২৪নিউজ,মেহেদী হাসান: বিশ্বব্যাপী করোনার মহামারীর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জনশক্তি রফতানি বাজারে। জনশক্তি নিয়ে কর্মরত বাংলাদেশী সংস্থা ওআরবি’র প্রাথমিক হিসাব মতে, করোনার কারণে ৪ লাখের মতো প্রবাসী বাংলাদেশী ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন।
বিশ্বব্যাংক সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, করোনার নেতিবাচক প্রভাবে বিশ্বজুড়ে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসীদের প্রেরিত অর্থ ২২ শতাংশ কমবে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের গত বছরে ১ হাজার ৮শ’ কোটি ডলারের রেমিট্যান্স ২০২০ সালে নেমে আসবে ১ হাজার ৪শ’ কোটি ডলারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রেমিট্যান্স কমবে বলে মনে করছে বিশ্বব্যাংক। ইতোমধ্যে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করেছে বলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে।
এ বছরের প্রথম তিন মাসে অর্থাৎ গত মার্চ পর্যন্ত গত বছরের ঐ সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ১২ শতাংশ, যা ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের মার্চে প্রবাসীদের প্রেরিত অর্থ ছিল ১৪৬ কোটি ডলার-যা এ বছরের ঐ সময়ে হয়েছে ১২৮ কোটি ডলার। এপ্রিলে এ প্রবণতা আরো নিম্নমুখী। এদিকে, করোনার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা আশংকা করছেন বিশেষজ্ঞগণ এবং ইতোমধ্যে জনশক্তির বাজারে এর প্রভাব পড়েছে।
আর এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরণার্থী ও অভিবাসী সংক্রান্ত গবেষণা সংস্থা রামরু’র প্রধান ড. তাসনীম সিদ্দিকী।
ড. তাসনীম সিদ্দিকী মনে করেন, করোনা পরবর্তীকালীন সময় বিদেশে জনশক্তির বাজারে বাংলাদেশ যাতে সক্ষমতার সাথে ঠিকে থাকতে পারে সে লক্ষ্যে সরকারকে এখনই উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 